Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুসলিম বিশ্বকে বিশেষ বার্তা মুফতি তাকি উসমানির

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪০ pm ০৯, মার্চ ২০২৬
in Top Lead News, আন্তর্জাতিক
A A
0

শিয়া–সুন্নি বিভেদ উসকে না দিয়ে আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফতি তাকি উসমানি।

সম্প্রতি করাচির দারুল উলুমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্য বজায় রাখা সবচেয়ে জরুরি। ইরানের অধিকাংশ মানুষ শিয়া মতাবলম্বী হলেও এই সময়ে মতভেদ সামনে আনা সমীচীন নয় বলে মন্তব্য করেন তিনি।

মুফতি তাকি উসমানি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা করেছে ধর্মীয় মতপার্থক্যের কারণে নয়, বরং ইরানের নেতৃত্বকে মুসলিম বিশ্বের একটি প্রতীকী শক্তি হিসেবে বিবেচনা করেই তাদের টার্গেট করা হয়েছে। তাই এই পরিস্থিতিতে মুসলিমদের উচিত বিভক্ত না হয়ে একসঙ্গে দাঁড়ানো।

ইরানে হামলার ঘটনাকে তিনি মুসলিম উম্মাহর বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। তার মতে, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে তাদের দুর্বল করাই এ ধরনের হামলার মূল উদ্দেশ্য। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কেউ কেউ ইরানের শিয়া পরিচয় সামনে এনে সমর্থন থেকে বিরত থাকার কথা বলছেন, যা এই সময়ে অনুচিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণেরও সমালোচনা করেন তিনি। তাকি উসমানির ভাষ্য অনুযায়ী, বিশ্বে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে শক্তিধর দেশগুলো নিজেদের ইচ্ছামতো অন্য দেশের ওপর হামলা চালাচ্ছে এবং আন্তর্জাতিক আইন বা নৈতিকতার তোয়াক্কা করছে না।

তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পর নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়েও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের চেষ্টা আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের আধিপত্যবাদী মনোভাবের পরিচয়।

শেষে মুসলিম উম্মাহর ঐক্যের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার আহ্বান জানান এই আলেম। তিনি বলেন, যদি মুসলিম বিশ্ব একত্রিত হতে পারে, তাহলে কোনো শক্তিই তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না।

Tags: উসমানিবার্তামুসলিম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরে গৃহবধূকে গণধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
  • ডোমারে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
  • উজিরপুরে পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে হত্যার হুমকি
  • সিলেটে র‍্যাবের অভিযানে ১৬ ছিনতাইকারী আটক
  • হবিগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম