Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন

‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর

Bangla FMbyBangla FM
৮:২৬ pm ০৮, মার্চ ২০২৬
in বিশ্বজুড়ে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সংবাদ
A A
0

ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের রাজধানী তেহরানে জ্বালানি মজুতের বড় বড় ট্যাংকে ভয়াবহ আগুন লেগেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় দশ ঘণ্টা পার হয়ে গেলেও আগুন এখনো জ্বলছে এবং শহরের বিস্তীর্ণ আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

এই পরিস্থিতিতে ইরানের পরিবেশ সুরক্ষা সংস্থা নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না যেতে এবং যতটা সম্ভব ঘরের ভেতরে অবস্থান করতে।

ইরানের রেড ক্রিসেন্ট সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে যে তেলের গুদামে বিস্ফোরণের কারণে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে। এসব গ্যাস মেঘের সঙ্গে মিশে গেলে বৃষ্টির পানিতে অ্যাসিডের মতো ক্ষতিকর উপাদান তৈরি হতে পারে।

সংস্থাটি বলছে, এমন বৃষ্টির সংস্পর্শে এলে ত্বকে জ্বালাপোড়া, রাসায়নিক প্রতিক্রিয়া এবং ফুসফুসের গুরুতর ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, এই ধরনের বৃষ্টি শরীরে লাগলে আক্রান্ত স্থান ঘষা যাবে না; বরং ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে এবং ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করতে হবে।

এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা বলেছেন, কাউন্সিলের সদস্যরা সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে নতুন নেতা নির্বাচন করেছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়নি।

অ্যাসেম্বলি অব এক্সপার্ট হলো ৮৮ জন ধর্মীয় আলেমের একটি পরিষদ, যাদের জনপ্রিয় ভোটে নির্বাচন করা হয় এবং সর্বোচ্চ নেতা নির্বাচনের সাংবিধানিক দায়িত্ব তাদের ওপরই থাকে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। এর পরই দেশটিতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের মধ্যে তেহরানের পরিস্থিতি এবং নতুন নেতৃত্ব ঘোষণার অপেক্ষা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে।

Tags: বিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লালমনিরহাটে তিনটি বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার করা হয়েছে
  • ১০ হাজার নারীর জীবনমান উন্নয়নে কাজ করছে সিআইপিআরবি
  • বান্দরবানের আলীকদমে বৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ লাইনম্যানের বিরুদ্ধে
  • গুজব ছড়ানোর অভিযোগে কাতারে গ্রেফতার ৩১৩
  • আজকের মুদ্রার রেট: ৯ মার্চ ২০২৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম