রাতভর ইসরায়েলি বিমান হামলায় ইরানে নিহতের সংখ্যা ১,৩০০ ছাড়াতে পারে, জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। হামলা চলমান থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
হামলা শুধু সামরিক স্থাপনা নয়, বিভিন্ন আবাসিক এলাকা, হাসপাতাল, স্কুল ও পার্কিং লটেও চালানো হয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, ব্যাপক ধ্বংস ও মানবিক ক্ষতি ঘটেছে।
আইডিএফ-এর লক্ষ্যবস্তু হিসেবে সামরিক স্থাপনা এবং ধর্মীয় নেতাদের কেন্দ্র করে ঢালাও হামলা অব্যাহত রয়েছে।

