Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্যবসায়ীর কাছে আওয়ামী নেতার ২০ লাখ টাকা চাঁদা দাবি

নেতার বিরুদ্ধে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫০ pm ০৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

তাহিরপুর উপজেলা-র বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজার-এর এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যাচেষ্টার অভিযোগে আফতাব উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বাদাঘাট বাজারে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তারা প্রধান অভিযুক্তসহ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে শুক্রবার রাতেই আহত ব্যবসায়ী দেলোয়ার হোসেন তাহিরপুর থানা-য় আফতাব উদ্দিনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। দেলোয়ার হোসেন উপজেলার নূরপুর গ্রাম-এর আলমগীর হোসেনের ছেলে। তিনি বাদাঘাট বাজারে ডাচ্-বাংলা ব্যাংক-এর এজেন্ট হিসেবে ব্যবসা করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে দেলোয়ার হোসেন নিজ বাড়ি থেকে বাদাঘাট বাজারে যাওয়ার পথে আফতাব উদ্দিনের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে জোরপূর্বক বাদাঘাট বাজারে আফতাব উদ্দিনের ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে ধারালো কিরিচ দিয়ে তার মাথায় কোপ দিলে মাথার ডান পাশে গুরুতর জখম হয়। পরে আরেকটি কোপ তার ডান হাতের কনুইয়ের নিচে লাগে। এ সময় অন্য অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল সিকদার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ বাজারে কোনো চাঁদাবাজের স্থান নেই। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে আফতাব উদ্দিন বলেন, নূরপুর গ্রামের লিটনের জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে তার কাছে জানতে চাইলে দেলোয়ার হোসেন উল্টো তার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ এনে থানায় মামলা করেছেন।

আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), তাহিরপুর থানা জানান, এ ঘটনায় আফতাব উদ্দিনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Tags: চাঁদা দাবিমানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদুল ফিতরের অজানা গল্প ও বিচিত্র ঐতিহ্য
  • সিটি করপোরেশন নির্বাচনে চ্যালেঞ্জ দেখছে না ইসি
  • স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসক-কর্মকর্তারা
  • ইরান প্রতিবেশীদের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে, দাবি ট্রাম্পের
  • যশোরে নকল চালের মহড়া: নামি ব্র্যান্ডের মোড়কে প্রতারণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম