Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যৌতুকের দাবিতে ফায়ার সার্ভিসের সিনিয়র উচ্চমান সহকারী কে মারধরের অভিযোগ

Bangla FMbyBangla FM
১২:১৭ pm ১৮, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

 

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ 

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মশাং গ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র উচ্চমান সহকারী আফরোজা খানম কে তার একই প্রতিষ্ঠানের গাড়ি চালক স্বামী মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক এর বিরুদ্ধে যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের অভিযোগে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়, গত ০৯ জানুয়ারি স্বামী ও স্ত্রী ঢাকা থেকে গাড়ি চালক স্বামী সাখাওয়াতের বাড়িতে আসেন, গ্রামে নির্মাণাধীন বিলাসবহুল ভবন নির্মাণ করতে স্ত্রী আফরোজা খানম কে অফিস থেকে ২০ লক্ষ টাকা লোন তুলতে চাপ প্রয়োগ করে। এতে আফরোজা অপরগত প্রকাশ করলে তাকে বেদম মারধর ও তালাক দেওয়ার হুমকি দেয়। এ সময় তিনি নির্মম নির্যাতনের শিকার হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তার বাবা মা ও ভাই তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধীক বার সমাধানের চেষ্টা করলেও ব্যর্থ হয়।

পরবর্তীতে আফরোজা খানম ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে বাদী হয়ে একটি যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করেন। এ বিষয়ে ঢাকা জেলার সাভার উপজেলা জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত গাড়ি চালক মোঃ সাখাওয়াত হোসেনের কাছে জানতে চাইলে,তিনি বলেন পারিবারিক সমস্যা হয়েছিল সমাধান হয়ে গেছে। মশাং গ্রামের আফরোজা খানমের ছোট ভাই নাঈম জানান, বোনজামাই সাখাওয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করে বর্তমানে আমরা হুমকির মুখে রয়েছি। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান উজিরপুর মডেল থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আদালতে চার্জশিট প্রদান করা হবে। 

মোঃ মাহফুজুর রহমান মাসুম 

উজিরপুর বরিশাল প্রতিবেদক

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম