বরিশাল সংবাদ দাতা
বাকেরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ জন গ্রেফতার, এর মধ্যে ৭ জন মাদক জন ব্যবসায়ী।
৪ মার্চ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা সহ ১০ জনকে আটক হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলেন কলসকাঠী ইউনিয়নের মো. মকবুল সিকদার, কামরুল ইসলাম, রাসেল সিকদার, নাজমুল হাওলাদার ও মো. রমজান হাওলাদার; ভরপাশা ইউনিয়নের আমির হোসেন এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিঠু হাওলাদার।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।গ্রেফতারের পর মাদক মামলায় আটক ৭ আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
আটককৃতদের ৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি)খন্দকার সোহেল রানা বলেন বাকেরগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে সম্পুর্ণ জিরো টলারেন্স এবং এ অভিযান অব্যাহত থাকবে।

