Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৫ pm ০৩, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

 বরিশাল, প্রতিনিধি

বাকেরগঞ্জে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফাহাদ খান (৩০) মারাত্মকভাবে আহত হয়েছেন।

আহত ফাহাদ উপজেলার ২ নং চরাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। জানা যায়, ২ মার্চ রাত ৯টার দিকে চরাদী ইউনিয়নের হলতা বাজার থেকে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা তাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা আহত ফাহাদকে দ্রুত উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করেন।

আহত ফাহাদের পিতা কামাল হোসেন জানান, ডিস ব্যবসাকে কেন্দ্র করে একটি মামলার বাদীর সঙ্গে তার ছেলের থানায় যাওয়া এবং অন্যায়ের প্রতিবাদ করার কারণে এই হামলা ঘটেছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম সোহেল রানা জানান, ডিস ব্যবসাকে কেন্দ্র করে দুইপক্ষের বিরোধের জেরেই হামলা সংঘটিত হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাজী রিয়াজ নামে একজনকে গ্রেফতার করেছে। এছাড়া অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: ছাত্রদলবাকেরগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে লীজকৃত জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
  • গোয়ালন্দে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • রূপগঞ্জে শিশু ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
  • দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম