ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। রোববার (১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ২০ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শেখ মো. সাজ্জাত আলীর অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তিনি অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল।

