Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদের পর নিউমার্কেটে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার কাজ শুরু হবে: পরিবহণমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩১ pm ০১, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

আসন্ন ঈদুল ফিতরের পর ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম এবং মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। তারা জানান, সিটি কর্পোরেশন, ব্যবসায়ী ও হকারদের সমন্বয়ে যৌথভাবে পরিকল্পিত ও নিয়মতান্ত্রিকভাবে ফুটপাত পরিষ্কার করা হবে। এছাড়া মার্কেটের সামনে ও সড়কে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা দূর করার জন্যও ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে মিরপুর রোড করিডোরের নিউমার্কেট এলাকায় ডিএসসিসির নিজস্ব অর্থায়নে নির্মিত আধুনিক ফুটওভার ব্রিজের উদ্বোধনের সময় এই ঘোষণা দেন তারা।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নিউমার্কেটের ৩১টি মার্কেট অত্যন্ত জনাকীর্ণ। নতুন ব্রিজ চালু হওয়ায় পথচারীদের যাতায়াতে সুবিধা হবে, তবে জনস্বার্থে নির্মিত এই ব্রিজে কোনো অবৈধ হকার বা দোকান বসানো যাবে না। শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনকল্যাণ ও নাগরিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে ডিএসসিসি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজান মাসে ক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে এবং মার্কেট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট থাকতে হবে।

Tags: নিউমার্কেটপরিবহণমন্ত্রীফুটপাত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে চাদাবাজ, সন্ত্রাস ও মাদক মুক্ত রাখতে সংসদ সদস্য আবুল হোসেনের মাইকিং
  • ফুটবলে নতুন নিয়ম, বদলি ১০ সেকেন্ডে
  • আয়াতুল্লাহ খামেনির মরদেহ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া
  • আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ
  • মধ্যপ্রাচ্য সংকটে প্রধানমন্ত্রীর নজর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম