প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

