Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৫২ am ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় নৌকা থেকে পড়ে ধীরেন্দ্রনাথ মন্ডল (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজের কিছুক্ষণ পর নিজের পেতে রাখা জালেই আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মাটিকাটা ফুলতলি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধীরেন মন্ডল গোদাগাড়ী পৌরসভার রেলবাজার গুড়িপাড়া গ্রামের মৃত শ্রী গোপাল মণ্ডলের ছেলে। তার পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই রাতেও ছেলেকে সঙ্গে নিয়ে ডিঙি নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ধীরেন্দ্রনাথ। রাত ৮টার দিকে একটি অজ্ঞাত ট্রলার তাদের নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি প্রবলভাবে দুলে উঠলে বাবা ও ছেলে দুজনেই নদীতে পড়ে যান। ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শীতের রাতে পদ্মা নদীতে তলিয়ে যান ধীরেন।

দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে রাজশাহী নৌ পুলিশের গোদাগাড়ী ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘক্ষণ তল্লাশির পর নদীতে পাতা ধীরেনের নিজের মাছ ধরার জালেই তার নিথর দেহ আটকে থাকতে দেখা যায়। সেখান থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।

গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুর রহমান জানান প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ট্রলারের ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের (অন্ত্যেষ্টিক্রিয়া) অনুমতি দেওয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছে। এদিকে পদ্মা নদীতে ঘন কুয়াশা বা রাতে বেপরোয়া ট্রলার চলাচল নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও সতর্কতা জারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tags: জেলেট্রলারদূর্ঘটনারাজশাহী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আ.লীগের সাবেক এমপি মারা গেলেন কলকাতায়
  • ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
  • দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, দুইজনের মরদেহ উদ্ধার
  • সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা
  • জয়পুরহাটে বিজিবির বিশেষ অভিযানে কষ্টিপাথরের ২টি বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম