পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় একটি পুলিশের গাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, এতে পাঁচ পুলিশ সদস্যসহ মোট ৭ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
হামলা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জেলার দুর্গম এলাকায় সংঘটিত হয়। সন্ত্রাসীরা হঠাৎ পুলিশের মোবাইল ভ্যানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) আসাদ মেহমুদ সহ তিন পুলিশ সদস্য প্রাণ হারান। এছাড়া, হামলার সময় ভ্যানের পাশ দিয়ে যাচ্ছিলেন দুই বেসামরিক ব্যক্তি; হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
পরবর্তীতে সন্ত্রাসীরা পুলিশের ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।

