Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৭ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ ও অধ্যাপক মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে দুদক উল্লেখ করে, এই দুই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। বর্তমানে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক হারুন-অর-রশীদ ২০১৩ সালে প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে পুনরায় নিয়োগ পান। তার মেয়াদ শেষ হওয়ার পর ২০২১ সালে উপাচার্য হিসেবে স্থলাভিষিক্ত হন অধ্যাপক মো. মশিউর রহমান। মশিউর রহমান এর আগে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বিগত সরকারের পতনের পর তাদের বিরুদ্ধে নানা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ সামনে আসে।

Tags: অনিয়ম ও দুর্নীতির অভিযোগজাতীয় বিশ্ববিদ্যালয়সাবেক দুই উপাচার্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিপি নেতা মাদকসহ গ্রেফতার ফেসবুকে পোস্ট করায় পোস্ট কারীর বিরুদ্ধে মামলা
  • শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা
  • শাহজাদপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • মুক্তাগাছায় মাদক বিরোধী মিছিল
  • আজ রাতে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম