Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে মিলল মুক্তিযুদ্ধের মর্টার শেল

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৩ am ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে খাল খননের সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। পরে বাংলাদেশ পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

পুলিশ জানায়,সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় কৃষক শহিদ মিয়া ড্রেন খননের সময় মাটির নিচে লোহার মতো একটি ভারী বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করেন, এটি বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে।

খবর পেয়ে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। নিরাপত্তার স্বার্থে এলাকা ঘিরে রাখা হয়।

পরে স্থানীয় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বস্তুটি পরীক্ষা করে এটিকে মর্টার শেলের অংশ হিসেবে শনাক্ত করেন এবং বিষয়টি পুলিশকে নিশ্চিত করেন। এরপর সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আটটার দিকে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত গোলাবারুদ। দীর্ঘদিন মাটির নিচে চাপা থাকলেও সেটি সক্রিয় অবস্থায় ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে,এলাকাবাসীর সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে সম্ভাব্য ঝুঁকি এড়ানো গেছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Tags: মর্টার শেলমুক্তিযুদ্ধশ্রীমঙ্গল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রতিহিংসা নয়, জনগণের শক্তিতে বিশ্বাস করে বিএনপি: মঈন খান
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস সদস্য নিহত
  • ৫ আগস্ট বঙ্গভবনে যা ঘটেছিলো তা জানালেন রাষ্ট্রপতি
  • এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি, দায়িত্বে ৬ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম