ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬: রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দমুখর ও কর্মমুখী করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয় এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণের দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

