মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতার ছলে ফিফা শান্তি পুরস্কার নিয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি ফিফার প্রশংসা করেছেন গাজায় ফুটবল মাঠ তৈরি ও শান্তি ফেরানোর প্রচেষ্টায় বোর্ড অব পিসের সঙ্গে অংশ নেওয়ার জন্য।
ট্রাম্পের নতুন উদ্যোগ ‘বোর্ড অব পিস’ ফিলিস্তিনের পুনর্গঠনে কাজ করছে। এই প্রকল্পে ফিফা ২০-২৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম ও একাডেমি নির্মাণে ৭৫ মিলিয়ন ডলার দিচ্ছে। এছাড়া অন্তত ৫০টি ছোট মিনি মাঠও নির্মাণ করা হবে। ট্রাম্প বলেন, ফুটবল মানুষের আশা ও বিশ্বাস ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০২৫ সালে ফিফা তাকে বিশেষ শান্তি পুরস্কার দিয়েছে। ট্রাম্প নরওয়ের নোবেল প্রাইজ না দেওয়ার খোঁচা দিয়ে বলেন, “ফিফা আমাকে শান্তি পুরস্কার দিয়েছে, যা আমি খুব পছন্দ করেছি।” তিনি ফিফা সভাপতিকে ধন্যবাদ জানান।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনিওও জানান, শুধু ঘরবাড়ি বা হাসপাতাল নয়, মানুষের আবেগ ও আশা ফিরিয়ে আনা ফুটবলের মাধ্যমে সম্ভব।

