Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩০ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

বিএনপি সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ, যিনি ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, এবারের নির্বাচনে বিএনপির জয় প্রত্যাশিত ছিল। দলের চেয়ারম্যান তারেক রহমান-এর উপস্থিতিতে মানুষের অংশগ্রহণ লক্ষণীয় ছিল। নির্বাচনের মাধ্যমে দেশে শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি স্থাপন হয়েছে। তিনি বলেন, জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার প্রতীক এবং তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধানির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গঠনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ—আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত পরিবেশ ও অর্থনৈতিক সমৃদ্ধি। গেজেটের মাধ্যমে ফলাফল ঘোষণার পর সাংবিধানিক নিয়মে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ও তার জোটের প্রার্থীরা ২১৩ আসনে জয়লাভ করেছে। দুই দশক পর দলটি এককভাবে সরকার গঠনের পথে। জামায়াতসহ ১১ দলীয় জোট ৭৭ আসনে বিজয়ী হয়েছে। স্বতন্ত্র ৬ প্রার্থীও জয় পেয়েছে। অন্যদিকে শেরপুর-৩, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে আদালতের নিষেধাজ্ঞার কারণে ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি; ফলে ২৯৬ আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে।

Tags: জাতীয় সংসদ নির্বাচনবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জের ৫ আসনেই বিএনপি-জমিয়ত জোটের নিরঙ্কুশ জয়
  • সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, সবচেয়ে বয়স্ক খন্দকার মোশাররফ
  • রংপুরে লাঙলের জানাজার ছবি ভাইরাল
  • ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন সানজিদা ইসলাম তুলি
  • যে প্রার্থী পোলিং এজেন্ট দিতে পারে না, সে এত ভোট কোথায় থেকে পায়: কাইয়ুম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম