Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুষ্ঠু নির্বাচনে যেকোনো ফলাফল জামায়াত মেনে নেবে: ডা. তাহের

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১১ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

কুমিল্লা-১১ আসনের ১১-দলীয় জোটের জামায়াত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ভোট দিয়েছেন। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু হলে যেকোনো ফলাফলই জামায়াতে ইসলামী গ্রহণ করবে। তিনি আশা প্রকাশ করেন, এবার প্রায় ৭০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর ডা. তাহের এই মন্তব্য করেন।

তিনি বলেন, “সারাদেশ থেকে যা খবর পাচ্ছি, নির্বাচন সাধারণভাবে সুষ্ঠু হচ্ছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি সব ঠিকঠাক চলছে। যদি এভাবে নির্বাচন হয়, তাহলে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি।”

ডা. তাহের আরও যোগ করেন, “নির্বাচন যদি সুষ্ঠু হয়, আমরা যেকোনো ফলাফল মেনে নেব। কিন্তু যদি কোনো গভীর ষড়যন্ত্র হয়, তা দেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে এবং দেশকে আবার অন্ধকার পথে ঠেলে দেবে।”

Tags: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে বন্যা পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা
  • পশ্চিম শিরোমণি ইয়াং সোসাইটির সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ
  • সিরাজদিখানের রাজানগরে মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ
  • মৌলভীবাজারে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম