নির্বাচন কমিশন (ইসি) দেশের সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে দেশের ও বিদেশের সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
সিইসি বলেন, “সংস্কারকে গুরুত্ব দিয়ে কমিশন কাজ করছে। যে কোনো ধরনের অনিয়মকে আমরা শক্তভাবে তদারকি করব। কমিশন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে এবং নির্বাচনে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ১৩তম জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে।”
তিনি আরও বলেন, “সরকার, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতায় আগামীকালের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সাংবাদিক ও পর্যবেক্ষকদের রিপোর্টের মাধ্যমে ভোটের আসল বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা হবে।”

