Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিজেপির জয়োৎসব নিয়ে সতর্ক কলকাতা পুলিশ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৫ pm ০৬, মে ২০২৬
in বিশ্ব
A A
0

পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক উচ্ছ্বাস ও বিজয়োৎসবের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ।

শহরের বিভিন্ন এলাকায় মিছিল, আবির-গুলাল ও ঢাকের তালে উদযাপন চললেও কিছু জায়গায় বুলডোজার ও জেসিবি নিয়ে শোভাযাত্রার ঘটনা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে।

এ পরিস্থিতিতে সাংবাদিক সম্মেলনে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ স্পষ্টভাবে জানান, বিজয় মিছিলে কোনোভাবেই জেসিবি বা বুলডোজারের ব্যবহার করা যাবে না। নির্দেশ অমান্য করলে শুধু অংশগ্রহণকারীদের নয়, সংশ্লিষ্ট যন্ত্রের মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, উৎসব উদযাপন করা যাবে, তবে তা অবশ্যই আইন মেনে এবং জননিরাপত্তা বজায় রেখে করতে হবে। ভারী যন্ত্রপাতি ব্যবহার জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহরজুড়ে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে এবং অনুমতি ছাড়া কোনো মিছিল বা শোভাযাত্রা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া জেসিবি বা ভারী যন্ত্র ভাড়া দেওয়ার ক্ষেত্রেও মালিকদের সতর্ক করা হয়েছে। নির্দেশ অমান্য করলে যন্ত্র বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

এর আগে নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংস ঘটনায় একাধিক এলাকায় গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

Tags: কলকাতাপুলিশবিজেপিবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহের গৌরীপুরে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
  • রাকসুতে আদর্শিক দ্বন্দ্বে সমন্বয় সংকট, ইশতেহার বাস্তবায়নে নেই তৎপরতা
  • রাকসুতে আদর্শিক দ্বন্দ্বে সমন্বয় সংকট, ইশতেহার বাস্তবায়নে নেই তৎপরতা
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে
  • নিজের এআই ছবি নিয়ে বিতর্কে ইতালির প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম