Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠি ১ আসেন প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছে স্বতন্ত্র প্রার্থীরা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১১ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in জাতীয়, বাংলাদেশ
A A
0
নবীন মাহমুদ  প্রতিনিধি : 
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ১ (রাজাপুর- কাঁঠালিয়া) এই আসেন দুই স্বতন্ত্র প্রার্থী সহ লড়াই করছে  বিএনপি ও জামায়াতের প্রার্থী সহ মোট দশজন। জনপ্রিয় প্রার্থীও আছেন স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যারা সংশ্লিষ্ট আসনে বড় বড় দলের হেভিওয়েট প্রার্থীদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন। জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থীদের অনেকে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করেছেন।
এখানে আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যরিস্টার মঈন আলম ফিরোজী হাস মার্কা,অবসর প্রাপ্ত মেজর মোঃ সাব্বির আহমদ মোরগ মার্কা নিয়ে লড়াই করছেন।এছাড়াও গন অধিকারের ট্রাক মার্কার শাহাদাৎ হোসেন, জনতার দল কলম মার্কার প্রার্থী জসিম উদ্দিন তালুকদার গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছে।
প্রার্থীরা প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত   যাচ্ছেন বিভিন্ন গ্রামে গ্রামে  শুনছেন ভোটারদের কথা। তাঁদের কাছে তুলে ধরেছেন ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা শুনছে এলাকার সার্বিক সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিক প্রত্যাশা সাধারণ ভোটারদের মাঝে বিলি করছে নিজ মার্কার লিফলেট।
এ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন সংবিধান সংস্কর কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী লড়ছেন হাস মার্কা নিয়ে।তার সাথে কথা হলে তিনি বলেন, সাধারণ মানুষের ভালোবাসা আমাকে নির্বাচনে জয়ের ব্যাপারে অনেকে আশাবাদী করেছে। জনগণের ভোট ও ভালোবাসা পেলে সকল সমস্যা সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে।রাজাপুর ও কাঠালিয়া একটা নদী ভাঙন এলাকা যা এই এলাকার উন্নয়ন বাধা গ্রস্ত করে আমি নির্বাচীত হলে সর্বপ্রথম আমি এই ভাঙন এলাকা নিয়ে কাজ করব।
আরেক স্বতন্ত্র প্রার্থী মেজর মোঃ অবঃ সাব্বির হোসেন লাড়াই করেছেন মোরগ মার্কা নিয়ে। তার সাথে কথা হলে তিনি জানান, আমি রাজাপুর কাঠালিয়ায় মানুষকে বদলে যাওয়া রাজনীতি কথা বলছি তারা আমাকে সাধের গ্রহন করছে।আমি একমাত্র স্বতন্ত্র প্রার্থী যে ব্যনার ফেস্টুনে হ্যা ভোটের পক্ষে ক্যম্পেইন করছি। আমি আশা করি তরুণ ভোটাররা হ্যা ভোট দিবে ও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।
এই আসনে সবচেয়ে বয়জেষ্ঠ প্রার্থী জনতার দল কলম মার্কার জসিম উদ্দিন তালুকদার তিনি এর আগেও একাধিক সাংসদ নির্বাচন অংশগ্রহণ করেছেন। তার সাথে কথা হলে তিনি জানান , আমি এর আগে একাধিক সাংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি এটা তৃতীয় বার এবার এই আসনে সবচেয়ে বয়জেষ্ঠ ও প্রবীণ প্রার্থী ও অভিজ্ঞতা সম্পন্ন লোক। আমাকে রাজাপুর কাঠালিয়ায় মানুষ এবার আর নিরাশ করবেনা আশা করি। আমি প্রচরণায় ব্যপক সাড়া পাচ্ছি ভোটারদের। তিনি বলেন রাজাপুর কাঠালিয়ায় মানুষ  ভালো মানুষের নেতৃত্ব চায়।তাই অবশ্যই আমাকে ভোট দিবে।
এদিকে গনঅধিকার পরিষদের তরুণ প্রার্থী শাহাদত হোসেন ও ব্যস্ত সময় পার করছে ভোটের মাঠে। শাহাদাৎ হোসেন বলেন আমার মার্কা ট্রাক এই মার্কা সকল শ্রেনী পেশার মানুষের পছন্দের মার্কা। আমি আশাকরি আগামী ১২ তারিখ ট্রাক মার্কা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ।
এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।যার অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী ভোটার।সাধারণ ভোটার ইমরান সাথে ভোট বিষয় কথা বল্লে জানান, আমি এবছর একজন নতুন  তরুণ ভোটার আমি চাইবো সৎ ও যোগ্য লোক কে ভোট দিয়ে সকলে জয়যুক্ত করবে। ভ্যান চালক মিজান জানান, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ও সৎ ও যোগ্য লোক আছে যদি মানুষ ভালো নেতা চায় তাহলে তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া উচিত। নারী ভোটার সাদিয়া জানান,আমি এ বছর প্রথম ভোট দিব আমি চাই সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হোক একটা ভালো মানুষের নেতৃত্ব আসুক রাজাপুর কাঠালিয়ায়।
Tags: ঝালকাঠিপ্রার্থীস্বতন্ত্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি
  • সৈয়দপুরে এনসিপির উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ
  • জামালপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের গণমিছিল
  • আইরামের গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে “মননসভা”-এর পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন
  • ফরিদপুর-৪ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম