Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইনকিলাব মঞ্চ নয়, বাংলাদেশের উপর হামলা চালিয়েছে পুলিশ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৯ am ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

শুক্রবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য সোহানুর রহমান বলেছেন, পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু ভিতরের পশুত্ব পরিবর্তন হয়নি। পুলিশ ইনকিলাব মঞ্চ নয়, বাংলাদেশের উপর হামলা চালিয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিলে সঞ্চালনা করেন চাকসু সদস্য সোহানুর রহমান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

সোহানুর রহমান আরও বলেন, হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবি তো আজ নতুন নয়। বেশ পুরনো হয়ে গেছে। কিন্তু আমরা ভুলে যায়নি। বাংলাদেশের মানুষের দাবি ছিল জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্ত করা হোক। কিন্তু ইন্টেরিম সরকার এ দাবি শুনেনি। ইন্টেরিম সরকার ভুলে গেছে তারা জুলাইয়ের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, আজকের হামলার ঘটনায় আবার প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছে—যমুনার আশপাশে মিছিল করা যাবে না বলে নাকি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেছে। কিন্তু আমরা দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগেও পুলিশ সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াদ বলেন, হাসিনার দোসররা প্রশাসনে বিভিন্ন জায়গায় থাকার কারণেই আমরা হামলার শিকার হচ্ছি। এটা ইন্টেরিম সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা দেখলাম আজ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশ জুলাইয়ের চেয়ে ভয়াবহভাবে হামলা চালিয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই আবার জুলাই নেমে আসবে।

Tags: ইনকিলাব মঞ্চকেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য সোহানুর রহমানচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বিক্ষোভ মিছিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হেমনগরে হৃদরোগীদের জন্য ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত
  • নরসিংদীতে নারীদের জন্য আন্তর্জাতিক মানের খেলার মাঠ করা হবে: ইব্রাহিম ভুঁইয়া
  • ফুলতলা ও ডুমুরিয়া বাংলাদেশের মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা হবে :লবী
  • পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা, সরকারি বালক স্কুল মাঠে মানুষের ঢল
  • নির্বাচনের জন্য সারা দেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম