Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সারা দেশে ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৫৪ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনায় সারা দেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব নূর-এ-আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারার আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে নামের পাশে উল্লিখিত জেলা বা নির্ধারিত অধিক্ষেত্রে তাদের এ দায়িত্ব কার্যকর হবে।

প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ভার্চুয়ালি জুম প্ল্যাটফর্মে প্রশিক্ষণে অংশ নেবেন। অপরদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কর্মকর্তারা একই দিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে অনলাইন প্রশিক্ষণে যুক্ত হবেন।

জানা গেছে, সংশ্লিষ্ট জুম মিটিংয়ের আইডি ও পাসওয়ার্ড নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইলে পাঠানো হবে। এ ছাড়া সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে আবশ্যিকভাবে যোগদান বা রিপোর্ট করতে হবে। পরবর্তীতে জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসাররা যোগদানসংক্রান্ত প্রতিবেদন একই দিন রাত ৮টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Tags: জনপ্রশাসন মন্ত্রণালয়ত্রয়োদশ সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম