Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে গণভোটে ‘হ্যাঁ’ চাই-আসিফ মাহমুদ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১০ pm ০১, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ

এনসিপির মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিসিক বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যারা গণভোটে ‘না’-এর পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে ‘গুপ্ত গুপ্ত’ বলে রাজনৈতিকভাবে প্রতিউত্তর দেওয়ার আহ্বান জানান। তিনি দাবি করেন, ফ্যাসিবাদী সরকারব্যবস্থার অবসান ঘটাতে হলে এবং দুইবারের বেশি যেন কোনো ব্যক্তি সরকারপ্রধান হতে না পারে এই নীতিকে প্রতিষ্ঠা করতে হলে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিকনির্দেশনা। এ সময় তিনি শাহজাদপুর আসনে এনসিপির ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজকে শাপলা ক‌লি মার্কা বিজয়ী করার আহ্বান জানান।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিশ্রুতি দিয়ে বলেন, এস এম সাইফ মোস্তাফিজ নির্বাচিত হলে শাহজাদপুরের দীর্ঘদিনের অবহেলিত শিল্পখাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সভায় এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াএনসিপির মুখপাত্রজাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা
  • জুলাই যোদ্ধা হত্যাকাণ্ড: গৌরীপুরে ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ
  • বাকেরগঞ্জের গ্রামাঞ্চলের অধিকাংশ ভোটারেরা জানেই না গণভোট কি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য
  • ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম