Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তারেক রহমানকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৩৭ pm ২১, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

জবি প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেটের সমাবেশ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জবি শাখা ছাত্রদল।

বুধবার (২০ জানুয়ারি) জবি ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস থেকে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে রফিক ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ছাত্রসমাজ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে।”

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,
“রাজনৈতিক কারণে তারেক রহমানকে নিয়ে সমালোচনা করতেই পারেন। কিন্তু হীন ভাষা ব্যবহার করলে আমরা তা মেনে নেব না। ফ্যাসিবাদের ভাষা ব্যবহার করবেন না। মনে রাখবেন—দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার।” ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “তারেক রহমান আমাদের আবেগের জায়গা। আপনারা দাবি করেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল নাকি শাকসু নির্বাচন বানচাল করেছে। অথচ জকসু নির্বাচনসহ সারাদেশের সব ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্রদল আন্দোলন করেছে।”

তিনি আরও বলেন, “ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি এবং করবো। তবে দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি হলে এই ক্যাম্পাসে কাউকে ছাড় দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আপনাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে জবি ছাত্রশিবিরের ডাকা এক মানববন্ধনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও জকসু’র শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন,
“২০ তারিখে শাকসু নির্বাচন না হলে তাদের তথাকথিত দেশনায়ক তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দিতে হবে।”
তিনি ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সিলেটের সড়কপথ ও রেলপথ বন্ধ করে দিন। যারা শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে, তাদের কোনো সমাবেশ করার অধিকার নেই।”

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়তারেক রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
  • বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা আমদানি করা রুই মাছ আটক
  • রোজা রেখে ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর উপায়
  • কাপাসিয়ায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখল
  • নাভারনে সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম