ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজ ক্যাম্পাসে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ফাইনাল পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের জন্য সম্মাননা ক্রেস্ট ও বিশেষ সম্মানির ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিটি ইউনিটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম বর্ষের সকল প্রাতিষ্ঠানিক খরচ বহন করা হবে বলে জানানো হয়েছে। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন জেমিন এ তথ্য জানান।

