ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস বিকৃতি এবং কৃতিত্ব দাবি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান বিতর্কের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভ্যুত্থানের দুই বছর পর আন্দোলনের নেপথ্য কারিগর ও ঘোষকদের নাম বদলে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করেন।
তিনি লেখেন, ‘অভ্যুত্থানের ২ বছর পরে এক দফার ঘোষকও বদলে যাচ্ছে, লংমার্চের পরিকল্পনাকারীও বদলে যাচ্ছে। অথচ অভ্যুত্থানের সময় (তারা বলেছিল) ‘আমরা এই আন্দোলনের সাথে কোনোভাবেই জড়িত নই’।’
আসিফ মাহমুদ লেখেন, ‘এখন শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি ‘এক দফার ঘোষক তারেক রহমান আর লংমার্চ টু ঢাকার ঘোষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর’।

