Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে পৃথক সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২০ pm ২১, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের কালিয়া উপজেলা নড়াগাতী থানা এলাকায় একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে সাব্বির (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের বোয়ালেরচর পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত সাব্বিরকে ওইদিন খুলনা নেওয়া হলে সে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত সাব্বিরের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর পর্যন্ত এলাকায় আসেনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার সকালে জমি নিয়ে সাব্বিরের সঙ্গে তার চাচা রুহুল মোল্যা ও চাচাতো ভাই নাদের ও নাহিদসহ অন্যান্য স্বজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরেই তার মৃত্যু হয়। সংঘর্ষে নিহতের বাবা তৌহিদুল ইসলামও গুরুতর আহত হন। তাকে সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয় উপজেলার নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরদিকে

 

Tags: আহত ১৫যুবক নিহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আলী খামেনির জানাজায় তেহরানে ইরানিদের ঢল
  • আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী ববি শিক্ষার্থী 
  • বাবার শেষ বিদায়ে যোগ দিতে চান মোজতবা খামেনি
  • তৃণমূলে বড় ধাক্কা, সব পদ ছাড়লেন রাজ্য সভাপতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম