Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের

Taslima TanishabyTaslima Tanisha
২:৪৪ pm ১৮, জানুয়ারী ২০২৬
in Lead News, খেলাধুলা
A A
0

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। রোববার (১৮ জানুয়ারি) কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। দুই ওপেনার দিলারা আক্তার ও জুরাইরিয়া ফেরদৌস করে ১৭ রান। দলের পক্ষে শারমিন আক্তার ৩৯ বলে ৬৩ রান করে সর্বোচ্চ ইনিংস খেলেন। এছাড়া সোবহানা মোস্তারি ২৯ বলে ৩২ রান যোগ করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে মাহী মাধাবান ৩টি উইকেট নেন।

১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্রের শুরুটা ভালো ছিল। তাদের দুই ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৩৫ বলে ৪২ রানের জুটি গড়েন। এরপর নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। ১ উইকেট ৫৭ রান থেকে ৬ উইকেটে ৭৯ রানে পৌঁছায় দলটি। শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করলেও ম্যাচে প্রভাব রাখতে পারেননি।

বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার ৪ উইকেট নেন, যার মধ্যে ৩টি উইকেট আসে ১৮তম ওভারে।

বিশ্বকাপ বাছাইপর্বে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল উঠবে সুপার সিক্সে। সুপার সিক্সে অন্য গ্রুপ থেকে ওঠা তিন দলের বিপক্ষে ম্যাচ খেলবে দলগুলো। এই পর্বের শীর্ষ চার দল চূড়ান্ত পর্বের টিকিট পাবে।

Tags: ক্রিকেটনারী টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশবিশ্বকাপ বাছাইপর্ব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম