Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেট-ঢাকা মহাসড়ক ৬ ল্যান প্রকল্পে ভূমি অধিগ্রহণ ভূমির কম মূল্য নির্ধারণের অভিযোগ মালিকদের

Taslima TanishabyTaslima Tanisha
৬:১৮ pm ১৭, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

আতাউর রহমান কাওছার,ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি

সিলেট-ঢাকা মহাসড়ক ৬ল্যান প্রকল্পের জন্য মালিকানা যেসব ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে সেগুলোর মূল্য কম নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুমির মালিকরা। গতকাল শনিবার ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের এই অভিযোগ উত্থাপন করেন তারা।

সংবাদ সম্মেলনে ভূমির মালিকরা জানান, ওসমানীনগরের গোয়ালাবাজার ও তাজপুর বাজার এলাকায় ভুমির মূল্য অনেক বেশি। কিন্তু মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য এসব জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে এবং একাধিক নোটিশও পেয়েছেন তারা। অধিগ্রহণের প্রক্রিয়াধিন এসব ভূমির প্রতি শতক ১লাখ দশ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানতে পেরেছেন তারা। যা বাস্তবতার সাথে কোন মিল নেই।

বক্তারা বলেন, গোয়ালাবাজার তাজপুর এলাকায় দোকান কোঠার জায়গার দর আকাশ ছোঁয়া। কোন কোন জায়গা প্রতি শতক ৪০-৫০ লাখ টাকা দর হলেও কেউ বিক্রি করতে আগ্রহী হচ্ছে না। ওসমানীনগর সাবরেজিস্ট্রার অফিসের সর্বশেষ এসএসমেন্ট অনুযায়ি তাজপুর ইউনিয়নের দুলিয়ারবন্দ মৌজায় প্রতি শতক দোকানভিট ১৮লাখ ৬৫ হাজার , বরায়া মৌজায় ৮লাখ ৭৪ হাজার ৭৭০, গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা মৌজায় ১৮ লাখ টাকা বেশি সর্বনিম্ন মূল্য হিসেবে ধার্য্য রয়েছে। অথচ এসব জায়গা কীভাবে ১লাখ দশ হাজার টাকা হিসেবে মুল্য নির্ধারণ করা হলো সে বিষয়ে অবাক হচ্ছেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা অধিগ্রহণের প্রক্রিয়াধীন এসব ভূমির সঠিক মূল্য নির্ধারণ করে তা পরিশোধের জন্য ভূমি উপদেষ্টা, জেলা প্রশাসকসহ সকলের প্রতি অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাজপুর ইউনিয়নের খাসিপাড়া গ্রামের ভূমি মালিক জাহেদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন ভূমি মালিক যুক্তরাষ্ট্র প্রবাসি শাহ খালিছ মিনার, শায়েক আহমদ, জুবায়ের আহমদ, আব্দুস সালাম রশিদি, মো. আনোয়ার হোসেন, ফারুক জাহাঙ্গীর, জোবায়ের আহমদ প্রমূখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
  • ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম