Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে : আমীর খসরু

Tanazzina TaniabyTanazzina Tania
৬:০২ pm ১৬, জানুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে।

তিনি বলেন, ‘জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। আমরা চাই আগামী দিনে এই পরিবর্তন আনতে হবে। বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল। তাই রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে।’

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের সিম্যান্স হোস্টেল ন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুণ্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে হবে। সকলের অধিকার আছে স্বাধীনভাবে কাজ করার। আমরা চাই আপনারা সমাজের প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করেন, আপনারা নেতৃত্বে আসবেন।’

নারী পূর্ণ্যার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সব জায়গায় আপনাদের আরো বেশি অংশ নিতে হবে, নেতৃত্বে আসতে হবে। নারীদের আরো বেশি শক্তিশালী হতে হবে। টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য সব ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা সবাই এক, এই ব্যাপার আপনারা কোনো দ্বিধা-দ্বন্দ্ব রাখবেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন আতাউর রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির সদস্য ইসরাফিল খসরু।

এতে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, রোকন উদ্দিন মাহমুদ, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া প্রমুখ।

Tags: আমীর খসরুবিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএনপি প্রধান কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা নীলফামারীতে : তারেক রহমান।
  • ঝালকাঠি ১ আসেন প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছে স্বতন্ত্র প্রার্থীরা
  • নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠ থেকে সরে এসে বিএনপি প্রার্থীকে সমর্থন ঘোষণা
  • সুবর্ণচরে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ
  • ফরিদপুরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম