অমৃত’জ্যোতি রায় সামন্ত(মধ্যনগর)সুনামগঞ্জ:
মধ্যনগর উপজেলার কৃতিসন্তান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার নিজ এলাকা মধ্যনগরে সরকারী সফরকালে কয়েকটি শিক্ষা প্রাথমিক পরিদর্শন করছেন।
১১জানুয়ারী রোববার সদর ইউনিয়নের নিজগ্রামের গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়,জমশেরপুর ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে নিজবাস ভবণে অবস্থান নেন।
উপদেষ্টা অধ্যাপক ডাঃবিধান রঞ্জন রায় পোদ্দার দুপুরে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন,ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিবেচনায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।মধ্যনগর উপজেলার প্রাথমিক শিক্ষক সংকট তুলে ধরলে বলেন খুব শিগ্রই নিরসন হবে। নিয়োগ পক্রিয়া চলমান রয়েছে।ফিডিং কর্মসূচির বিষয়ে বলেন কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতাভুক্ত হবে।

