অমৃত’জ্যোতি রায় সামন্ত, (মধ্যনগর)সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কৃতিসন্তান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার নিজ এলাকায় সরকারি সফর করবেন।
বিষয়টি নিশ্চিত করেন একান্ত সচিব সত্যজিত রায় দাশ সাক্ষারিত বিজ্ঞাপ্তিতে।আগামী ৯,১০ জানুয়ারি ময়মনসিংহে ও ১১জানুয়ারী রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মধ্যনগরের একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মাতৃভূমি নিজবাসস্থানে মধ্যাহ্ন ভোজ’বিরতির কথা রয়েছে।
তিনদিনের সরকারী সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার’র একান্ত সচিব সত্যজিত রায় দাশ,তথ্যকর্মকর্তা শাহাদাত হোসেন রাকিব,ব্যক্তিগত কর্মকর্তা সমরেন্দু বিশ্বাস।ব্যবস্থাপনা নিরাপত্তায় থাকবেন সংশ্লিষ্ট প্রশাসন।

