Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সখীপুরে নজিরবিহীন ঘটনা: একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিন সহোদর বোন

Bangla FMbyBangla FM
১০:৪৫ am ২৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

জাহিদুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন সহোদর তিন বোন—একই কেন্দ্রে, একই দিনে, একই শ্রেণির পরীক্ষার্থী হিসেবে। ব্যতিক্রমী এই দৃশ্য নজর কেড়েছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের।

তিন বোনই সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী এবং এবার সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে বসেছেন এইচএসসি পরীক্ষায়। তাঁরা হলেন সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৮) এবং ছোট মেয়ে রাদিয়া ইসলাম (১৭)।

পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে ব্যবসা করতেন। তিন মেয়েরই জন্ম সেই দেশে। ২০১০ সালে তিনি পরিবারসহ দেশে ফিরে আসেন এবং মেয়েদের স্থানীয় বিদ্যালয়ে ভর্তি করান। সেই থেকে একসঙ্গেই তাঁদের শিক্ষাজীবন চলতে থাকে।

তিন বোনের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘প্রথম শ্রেণি থেকে ওরা একসঙ্গে পড়ালেখা করছে। সব পরীক্ষায় ভালো ফল করেছে। এবারও তারা ভালো করবে বলে আশা করছি।’

এ বিষয়ে সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ বলেন, ‘এর আগে আমরা যমজ বোনদের একসঙ্গে পরীক্ষায় অংশ নিতে দেখেছি, কিন্তু তিন বোন একসঙ্গে এইচএসসি দিচ্ছে—এটা খুবই অনন্য ঘটনা। তিনজনই মেধাবী শিক্ষার্থী, আশা করি ভালো ফল করবে।’

পরীক্ষাকেন্দ্রে এমন ব্যতিক্রমী দৃশ্য শিক্ষার্থীদের মাঝেও উৎসাহ তৈরি করেছে। অভিভাবক ও শিক্ষক মহল বলছেন, এ ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং শিক্ষাঙ্গনের গর্ব হিসেবে বিবেচিত হবে।

Tags: এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিন সহোদর বোনসখীপুরে নজিরবিহীন ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরে পরীক্ষা না দিয়েই ফাজিল পাস
  • দিনাজপুরে সেচ সংকটে আড়াই হাজার হেক্টর জমির বোরো চাষ
  • গৌরীপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
  • নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন
  • হাদী হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম