Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শায়খ আকবর আলী (রাহ.)-এর জীবন ও কর্ম নিয়ে শান্তিগঞ্জে আলোচনা সভা

Bangla FMbyBangla FM
৮:৩৫ am ২৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শ্রদ্ধাভাজন আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ ও দেশবরেণ্য মুফাসসির শায়খ আকবর আলী (রাহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে।

শনিবার (২৮ জুন) দুপুর ১২টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও শায়খুল হাদীস আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী বলেন,
“শায়খ আকবর আলী (রাহ.) ছিলেন সুনামগঞ্জের মুকুটহীন সম্রাট। উলামায়ে দেওবন্দের অবদান এ দেশে অবিস্মরণীয়। তিনি ছিলেন হোসাইন আহমদ মাদানী (রাহ.)-এর আদর্শের একজন ধারক ও বাহক। তাঁর রেখে যাওয়া স্মৃতি ও অবদান আমাদের সংরক্ষণ করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ। পরিচালনায় ছিলেন মাওলানা মাহবুব সালমান, হাফিজ আবু সাইদ ও মাওলানা জাকারিয়া মাহবুব।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন:

  • মাওলানা শায়খ আব্দুল বছীর – কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি
  • মাওলানা তাফাজ্জুল হক আজিজ – সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি
  • মাওলানা শায়খ ইকবাল বিন হাশিম – রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস
  • মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী – জেলা জমিয়তের সাধারণ সম্পাদক
  • মাওলানা হাফিজ আব্দুল গাফ্ফার – তেঘরিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম
  • মাওলানা আব্দুল হাই – উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক

এছাড়া বক্তব্য রাখেন মাওলানা শায়খ আব্দুস সুবহান, মাওলানা শায়খ ইসহাক আলী, মাওলানা শায়খ শামসুল ইসলাম, মাওলানা শায়খ আব্দুল হান্নান, মাওলানা বশির আহমদ গনিগঞ্জী, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, মাওলানা মুহসিন আহমদ, মুফতি মুনাজির আহমদ, মাওলানা আতিকুল হক, মাওলানা জাহাঙ্গীর খান, মাওলানা শুয়াইব আহমদ (কাতার জমিয়তের সাবেক সম্পাদক) প্রমুখ।

দোয়া ও মোনাজাত

আলোচনা সভা শেষে মরহুম শায়খ আকবর আলী (রাহ.) সহ দেশের সকল ওলামায়ে কেরামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাউয়া টাইটেল মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সুবহান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা মুতিউর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, হাফিজ আবু হানিফা নোমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন মাদ্রাসা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম