Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৯ নেতা কারাগারে

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৬ pm ১৯, এপ্রিল ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পদপদবীধারী ৯ জন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষের বিরোধিতার মুখে তা নামঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় বকশীগঞ্জ থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়। এরপর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

জামালপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা জানান, সূর্যনগর গ্রামের সাইফুল ইসলাম, আব্দুল খালেক, মালিরচর গ্রামের আব্দুল মালেক, কামালপুর গ্রামের ইউসুফ আলী, সাধুরপাড়া গ্রামের আক্কাছ আলী, মিয়াপাড়ার ইয়াহিয়া, নীলাক্ষিয়া উত্তরপাড়ার আব্দুর রহমান মুন্সি, নামাপাড়ার সজীব মিয়া এবং কাগমারীপাড়ার সজল মিয়া আদালতে আত্মসমর্পণ করেন।

তিনি বলেন, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত তা গ্রহণ করে জামিন আবেদন নামঞ্জুর করেন এবং আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা বলে জানা গেছে।

Tags: আওয়ামী লীগআদালতজামালপুররাজনৈতিক মামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষকদের আন্দোলনে ববিতে ক্লাস বন্ধ, শিক্ষার্থীদের উদ্বেগ
  • টাঙ্গাইলের মির্জাপুরে অন্তঃসত্ত্বা নারীর বস্তা বন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ
  • কাপাসিয়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
  • বান্দরবানে শিশু সুরক্ষা ও সামাজিক সমস্যা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • চরম ডিজেল ভোগান্তিতে শার্শার সাধারণ কৃষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম