Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে ২ ইটভাটায় অভিযানে আড়াই লাখ টাকা জরিমানা আদায়

Bangla FMbyBangla FM
৩:০৬ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীতে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ২ টি ইটভাটার আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী)  জেলার সদর উপজেলার  গোড়গ্রামের কাঞ্চনপাড়া ও মাছপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। 

জরিমানা প্রদানকারী ইটভাটা ২ টি হলো সহিদার রহমানের মালিকানাধীন মেসার্স টি এ টি ব্রিকস এবং মো. শহীদুল ইসলামের মালিকানাধীন মেসার্স টি এ বি-১ ব্রিকস।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। 

অভিযানে মেসার্স টি এ টি ব্রিকস ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৮(১) ধারা লংঘনের দায়ে ২ লাখ টাকা এবং মেসার্স টি এ বি-১ ব্রিকস এর ইটভাটা মালিককে ৫(১) ধারা লংঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন জানান,এই ২ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইটভাটাগুলোর কিলনে পানি দিয়ে জ্বলন্ত আগুন নিভিয়ে দেয়া হয় এবং পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়া কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

তিনি আরও বলেন, নীলফামারী জেলা পুলিশ বিভাগ এবং নীলফামারী সদর সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস-এর একদল সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসকের কার্যালয় ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি মাসে জেলার সৈয়দপুর উপজেলায় ৩ দিন একইভাবে অভিযান চালানো হয়। এতে ১৫ টি ইটভাটার মোট ১৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শাহজাহান আলী মনন 

নীলফামারী জেলা প্রতিনিধি 

মোবাইল -০১৩০৩৬৯২২২৭

তারিখ -০৬/০২/২০২৫ ইং

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
  • যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু
  • কাপাসিয়ায় বাংলা এফএম-এ সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে পানিবন্দি মানুষের মুখে হাসি
  • ডিজিটাল পদ্ধতিতে ধান কিনে সরকার, জানেন না গ্রামের অনেক কৃষক
  • শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে নারী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম