Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ১৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Bangla FMbyBangla FM
11:08 am 21, April 2025
in আইন ও আদালত
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি: 

সাতক্ষীরায় পৃথক চোরাচালান বিরোধী অভিযানে সদর ও কলারোয়া সীমান্ত থেকে ৫’শ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

সোমবার(২১ এপ্রিল)সকাল থেকে পৃথক পৃথক সীমান্তে অভিযান চালিয়ে জেলার ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি। 

রোববার(২১ এপ্রিল)দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদরের হিজলদী সিমান্ত থেকে ৫’শ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট আটক করে বিজিবি।এছাড়াও, ঘোনা সিমান্তের বাশতলা ও পাটকেলঘাটা থেকে ৯ লাখ ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনু পোনা আটক করে। তলুইগাছা সিমান্ত থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।কাকডাঙ্গা সিমান্ত থেকে ৮১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে।সুলতানপুর সিমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া সিমান্তে বিশেষ আভিযানে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।  

তিনি আরো জানান, সর্বমোট ১৪,৯৭,০০০/-(চৌদ্দ লক্ষ সাতানব্বই হাজার)টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে বিজিবি।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে বলে জানান ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

এস এম হাবিবুল হাসান 

Tags: অপরাধপ্রশাসনবিজিবির অভিযান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিশু সাজিদের দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল
  • বোয়ালখালীতে আগুনে পুড়ল ৬ বসতঘর
  • ভেন্টিলেশনে রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলছে : মেডিকেল বোর্ড
  • রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
  • শিশু সাজিদকে মৃত ঘোষণা করা হয়েছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম