Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Bangla FMbyBangla FM
৭:৩০ am ০৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : এসএম মাসুদ 

গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষানবিশ আইনজীবী আরিফের বিরুদ্ধে সাজানো বানোয়াট ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল (৩ মে) রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের দরদরিয়া মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, গত ২৫ এপ্রিল শুক্রবার ওই এলাকার মিলন মিয়া, মাসুদা ও ফজলুল হক গংরা একই এলাকার মৃত রিয়াজ উদ্দিনের সন্তান শিক্ষানবিশ আইনজীবী মো: আরিফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মানববন্ধনে অপপ্রচার করে সম্মানহানী করেছে। আরিফ একজন সমাজসেবক, আরিফ আমাদের দরদরিয়া এলাকার গর্ব। সে গরিব মানুষের উপকার। সে জমি সংক্রান্ত বিষয়ে বেশ ভালো বুঝে ও জটিলতা নিরসনে সবসময় সত্যের পক্ষে কাজ করে। এটাই আরিফের অপরাধ। তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা বলেন, আরিফ ভালো কাজ করায় সবাই তার কাছে আসে। আরিফের জন একটি মহল তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারায় এমন মিথ্যা ও বৃত্তিহীন সাজানো প্রচার চালিয়ে সম্মানের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন মানববন্ধন অংশ নেওয়া এলাকাবাসীরা। এব্যাপারে আরিফ বলেন, আমার বিরুদ্ধে যে অসত্য, মিথ্যা বানোয়াট দুর্নাম রটানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। জমি সংক্রান্ত বিষয়ে কাগজ পত্র একটু বুঝি। সে জন্য মানুষ আমার কাছে আসে এবং আমি তাদের কাগজ পত্র দেখে সঠিক বিষয়টি বের করে সমাধানের চেষ্টা করি। এটাই আমার অপরাধ। আর একটি মহল মিথ্যার আশ্রয় নিয়ে সঠিকের বিরুদ্ধে থেকে অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টায় ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করছে। তাই আজকে এলাকাবাসী মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছি। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে আমার উপর কালিমা লেপন ও আমাকে সমাজে হেয় করার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Tags: মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘুষ কেলেংকারিতে কর্মকর্তা বরখাস্ত
  • ইরানে অবরোধ চলাকালে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের’ মতো আচরণ করছে : ট্রাম্প
  • কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
  • নেত্রকোণায় সড়ক দুর্ঘটনা নিহত দুই, আহত তিন
  • কিশোরগঞ্জে ভারী বর্ষণে স্কুল ভবনে ধস, টয়লেট নিয়ে চরম ঝুঁকিতে শিক্ষার্থীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম