Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৩:৫১ am ২৪, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0


মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাতে পৃথক অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঘোড়াঘাট উপজেলার ৪ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম (৫০) ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলজার রহমান (৪৮)। আনারুল ইসলাম চোপাগাড়ী গ্রামের মো. ইউনুস আলী মণ্ডলের ছেলে এবং দিলজার রহমান করঞ্জি দীঘিপাড়া গ্রামের মৃত ছবির আলী প্রধানের ছেলে।

পুলিশ জানায়, গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগ, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ মোট ৪০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। অভিযোগে সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রল বোমা হামলার বিষয়টি উল্লেখ করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গ্রেপ্তার দুই নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আজ (শনিবার) তাদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।”

Tags: ঘোড়াঘাটে ছাত্র-জনতার মিছিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম