Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে স্বামীর বিরুদ্ধে শিশু বিক্রির অভিযোগ, স্ত্রী হাসপাতালে ভর্তি

Bangla FMbyBangla FM
১১:০০ am ০১, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0
oplus_32

oplus_32

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল):
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামে স্বামীর বিরুদ্ধে নবজাতক সন্তান বিক্রির অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। অভিযোগে বলা হয়, যৌতুক না পেয়ে স্বামী আড়াই লাখ টাকায় শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছেন। প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারী রোজিনা বেগম (৩০) জানান, তিন মাস আগে গৌরনদীর একটি ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে তার একটি পুত্রসন্তান জন্ম নেয়। কিন্তু স্বামী মনজুর আলম সরদার (৪৪) দাবি করেন, একটি কন্যাসন্তান জন্ম নিয়ে মারা গেছে এবং তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে আসা হয়েছে।

পরে বিভিন্ন সূত্রে রোজিনা জানতে পারেন, স্বামী মনজুর শিশুটিকে আড়াই লাখ টাকায় এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করেছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে গত ৩০ জুন সন্ধ্যায় রোজিনাকে বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে টাকা আনার জন্য চাপ দেওয়া হয়। তিনি অস্বীকৃতি জানালে তাকে মারধর করে অজ্ঞান করে ফেলে ঘরের বাইরে ফেলে রাখা হয় বলে অভিযোগ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত মনজুর আলম বলেন, “আমি স্ত্রীকে মারধর করিনি, বরং সে আমাকে মারধর করেছে।” সন্তানের বিক্রির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমি কোনো কাগজে সই করিনি, দায় আমার না।”

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: অপরাধশিশু বিক্রির অভিযোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম