Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালীগঞ্জে ২৬ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফলকল্পে সভা

Bangla FMbyBangla FM
৪:০৯ pm ১৯, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি :

 আগামী ২৬ এপ্রিল ‘২৫ শনিবার ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ মুভমেন্ট ফর এ ফ্রি ফ্যালেস্টাইন সফলকল্পে গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৯ এপ্রিল) বাদ মাগরীব গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাবে ইমামে রাব্বানী দরবার শরীফের প্রতিনিধি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবেদী এর সভাপতিত্বে মো. আলী হোসেন ভূইয়া এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব দেওয়ান শফিউদ্দিন আহমেদ, আবু তাহের খান মো. আলমগীর, মো. মেজবাহ উদ্দিন, মাইজভান্ডার দরবার শরীফের প্রতিনিধি মো. মোর্শেদ আলম মিন্টু, মো. আনোয়ার হোসেন, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ গাজীপুর সভাপতি শাকিল আহমেদ দরাই, বিশ্ব জাকের মঞ্জিল (আটরশি) দরবার শরীফের প্রতিনিধি  মো. আশরাফ উদ্দিন, মো. রেজাউল করিম, মো. এনায়েত হোসেন প্রমূখ।

সভায় বক্তারা- ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদ জানাতে সকল সুন্নী জনতাসহ গাজীপুরের ধর্মানুরাগী সকল মানুষকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন। সভায় উক্ত মহাসমাবেশ সফলকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় অন্যান্যের মাঝে সোনাকান্দা দরবার শরীফের প্রতিনিধি মো. মোজাম্মেল হক, মো. সোলেমান হোসেন, চিস্তিতীয়া নিজামীয়া দরবার শরীফের প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, মাইজভান্ডার দরবার শরীফের প্রতিনিধি মো. আকরাম হোসেন, ইমামে রাব্বানী দরবার শরীফের প্রতিনিধি মো. আরব আলী, মো. আব্দুর রউফ মেম্বার, চিশতিয়া মূঈনীয়া দরবার শরীফের প্রতিনিধি মো. আবদুল হান্নান মাষ্টারসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শুক্রবার নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি
  • সুযোগ পেলে প্রতিবন্ধীরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে: সমাজকল্যাণ সচিব
  • পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
  • হাওরে ঢলের আঘাত, তলিয়ে গেছে বোরো ধান
  • জয়পুরহাটে স্ত্রীর বড় বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম