Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে স্ত্রীর বড় বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৫ pm ৩০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে স্ত্রীর বড় বোনকে (জ্যেষ্ঠা শালী) ধর্ষণের অভিযোগে জুয়েল হোসেন মজনু (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রাতে শহরের হারাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল হোসেন মজনু সদর উপজেলার খাসপাহুনন্দা মিশন বাজার এলাকার আফতাব হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট শহরের হাড়াইল এলাকায় ভাড়া বাসাতে থাকতেন। আর ওই নারীর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেড়াবালা এলাকায়।

মামলার বিবরণে জানা গেছে, জুয়েল হোসেন ভুক্তভোগী ওই গৃহবধূর আপন ছোট বোনের স্বামী। গত ২৮ এপ্রিল জুয়েল তার বাড়ি ভাড়া পরিশোধ করতে পারছেননা বলে ওই নারীর কাছ থেকে ১০ হাজার টাকা ধার চান। এরপর ওই নারী স্বামীর থেকে টাকা নিয়ে জুয়েলের বাড়িতে দিতে আসেন। তখন জুয়েলের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে জুয়েল তার জ্যেষ্ঠা শালীকে দেশীয় অস্ত্র দেখিয়ে ধর্ষণ করেন এবং ফোন দিয়ে ভিডিও ধারণ করেন। এরপর ১০ হাজার টাকা, হাতের বালা, নাকের ফুল নিয়ে নেয় এবং ঘটনাটি কাউকে জানালে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ২৯ এপ্রিল ভুক্তভোগী জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করলে পুলিশে হাড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Tags: অপরাধগ্রেফতারধর্ষণের অভিযোগপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
  • ‎শাট ডাউনে স্থবির ববির একাডেমিক কার্যক্রম, ডিনদের সাথে বৈঠকে কিছুটা আশার সঞ্চয়
  • মে দিবসে শ্রমজীবীদের প্রতি শ্রদ্ধা জানাল জাতীয় পার্টি
  • বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি
  • আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম