চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রিয়াজ উদ্দিন বাজারের রাইফেল ক্লাব এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, হঠাৎ করে ওই এলাকায় আওয়ামী যুবলীগের ব্যানারে একটি মিছিল বের করা হলে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত অভিযান চালায়। এ সময় নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট আটজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন।

