Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে শিয়ালের কামড়ে আহত  ২১

Bangla FMbyBangla FM
১১:২৭ am ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ২ দিনে শিয়ালের কামড়ে আহত হয়েছেন ২১ জন নারী পুরুষ। যার ফলে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এদিকে বন্যপ্রাণীর আক্রমণ বেড়ে যাওয়ায় সচেতনতামূলক সভা করেছেন স্থানীয় প্রশাসন।

যানা যায়, সদর উপজেলা রহিমানপুর, জামালপুর ইউনিয়ন সহ রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় শিয়ালের আক্রমনে ২১ জন আহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে রহিমানপুর ইউনিয়নে ১০ জন, জামালপুর ইউনিয়নে ২ জন, রাণীশংকৈল উপজেলায় ৭ জন ও পীরগঞ্জ উপজেলায় ২ জন আহত হয়েছে।

স্থানীয়রা বলছেন, প্রতিদিন বিকেলের আগেই সব কাজ শেষ করে তারা ঘরে ফিরে রাতে বের হচ্ছে না। এ অবস্থায় আতঙ্কে রয়েছে সকলের মধ্যে। এদিকে বন্যপ্রাণীর আক্রমণ বেড়ে যাওয়ায় রহিমানপুর ইউনিয়নে সচেতনতামূলক সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

রহিমানপুর ইউনিয়নের আবুল কালাম আজাদ বলেন, সোমবার রাতে বাসার আঙ্গিনায় বসে ছিলাম। হঠাৎ করে বাসায় একঝাক শেয়াল প্রবেশ করে আক্রমন করে। এসময় পরিবারের লোকেরা এগিয়ে আসলে পালিয়ে যায় শেয়ালগুলো। শেয়ালের কামড়ে আমার হাতের মাংস উঠে গেছে।

শিয়ালের কামড়ের স্বীকার নামজা, রেশমী সহ বেশ কয়েকজন বলেন, কিছুদিন থেকেই শিয়ালের আক্রমন বেড়েই চলছে। আমাদের জমিতে কাজ করতে গেলেও পিছন দিক থেকে এসে আক্রমন করতেছে। বাসার ভিতরে এসেও আক্রমন করতেছে।

জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক নূরুন্নাহার বলেন শেয়াল কামড়ের বিষয়ে যানেন না তিনি। সেই সাথে এই বিষয়ে বন বিভাগের কি পদক্ষেপ নেয়া দরকার তাও যানেন না তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, বিষয়গুলো আমি অবগত হওয়ার পরেই স্থানীয় চেয়ারম্যানদের সাথে কথা বলেছি। সেই সাথে সচেতনামূলক আলোচনা করেছি। তবে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছি। সেই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা দেয়া হচ্ছে। এর বাহিরে যদি কেউ আর্থিক সহায়তার জন্য আবেদন করে তাহলে সেটি করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম