Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাউনিয়ায় বাসচাপায় একই পরিবারের তিন জন নিহত

Bangla FMbyBangla FM
৭:২১ am ১৩, মে ২০২৫
in সারাদেশ
A A
0


হাবিবুর রহমান (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার মিরবাগে বুধবার (১৩ এপ্রিল) সকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একটি শিশুও, যার বয়স মাত্র ২ বছর, এবং এসএসসি পরীক্ষার্থী আফসানা।

কাউনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল হক জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে আশরাফুল ইসলাম তার স্ত্রী রোজিনা বেগম এবং মেয়ে আফসানাকে মোটরসাইকেলে করে মিরবাগ ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিলেন। তাদের সঙ্গে ছিল ভাতিজা রহমত আলী। মোটরসাইকেলটি মহাসড়কে উঠতেই রংপুরগামী একটি যাত্রীবোঝাই বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রোজিনা বেগম, আফসানা এবং ২ বছরের রহমত আলী।

এ ঘটনায় গুরুতর আহত আশরাফুল ইসলামকে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশরাফুল ইসলাম মীরবাগ বাজারে আসিক সুতা ঘর ও লন্ড্রি নামক একটি দোকান চালান। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম