Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিজিবির সেমিনার অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৮:৩৮ am ২৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি:

“সমন্বিত প্রচেষ্টাতেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব”—এ প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সেমিনার।

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১২টায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্।

তিনি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহ পুলিশ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সমাজপতিদের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদক প্রতিরোধ সম্ভব নয়। সমাজের প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব, মাদকাসক্ত ও বিক্রেতাদের সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করা।”

তিনি আরও বলেন, “পারিবারিক অবহেলা ও সামাজিক চাপ থেকেই অনেক তরুণ মাদকের পথে ধাবিত হয়। তাই বাবা-মাকে সন্তানের পাশে থেকে বোঝাতে হবে মাদকের কুফল সম্পর্কে। এর জন্য গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।”

উপস্থিত অতিথিগণ ও আলোচনার বিষয়বস্তু

সেমিনারে উপস্থিত ছিলেন—

  • মেজর মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস (উপ-অধিনায়ক, ৪১ বিজিবি)
  • মেজর ডা. এস এম আশিকুজ্জামান (মেডিকেল অফিসার)
  • ক্যওসিমং মারমা (চিৎমরম মৌজার হেডম্যান ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য)
  • দেলোয়ার হোসেন (কাপ্তাই সহকারী তথ্য অফিসার)
  • অলি উল্লাহ (ওসি, তদন্ত, কাপ্তাই থানা)

সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, হেডম্যান ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই সেমিনারে মাদকবিরোধী কর্মকাণ্ড জোরদার করতে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

মাদক প্রতিরোধে সম্মিলিত অবস্থান জরুরি

সেমিনারে বক্তারা বলেন, সীমান্তবর্তী অঞ্চলে মাদক পাচার রোধে নজরদারি বাড়ানো, তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধি, পরিবারভিত্তিক কাউন্সেলিং এবং সামাজিক নজরদারি জরুরি। স্থানীয় নেতৃত্ব ও গণমাধ্যমের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

সেমিনার শেষে মাদক প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা
  • শ্রীমন্ত মহাপ্রভুর ১৪৩২ চৈতন্যসুধা উৎসব
  • সিলেটে র‍্যাব-ডিসির যৌথ অভিযানে ১২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম