Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীবরদীতে ছাত্রদল নেতার উপর অতর্কিত হামলা

Bangla FMbyBangla FM
৬:১০ am ২২, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ছাত্রদল নেতা জুলকার নাইন এর উপর এক রোমহর্ষক ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রানীশিমুল ইউনিয়নের ভায়াডাংগা বাজারের একটি হোটেলের সামনে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলকার নাইন ওই হোটেলে খাবার কিনতে গেলে পেছন থেকে ধারালো রামদা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে বানিয়া পাড়া গ্রামের শুটকু মিয়ার ছেলে আব্দুল করিম ওরফে আন্ডা মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী আব্দুল করিম পূর্ব পরিকল্পিতভাবেই ওঁৎ পেতে ছিল। জুলকার হোটেলে প্রবেশ করার মুহূর্তে হঠাৎ পেছন থেকে রামদা দিয়ে তার মাথা ও পিঠে একাধিক কোপ দেয়। এতে জুলকার মারাত্মকভাবে আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন তাকে  দ্রুত  উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, অবস্থা গুরুত্বর দেখে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে।

রানীশিমুল গ্রামের বিশাল বলেন ঘটনার সূত্রপাত হয় কয়েক মাস আগে, ভায়াডাংগা বাজারে এক মাদ্রাসার প্রিন্সিপাল এর সাথে আব্দুল করিম আন্ডার, ফার্নিচার তৈরীর মুজুরি নিয়ে ঝামেলা সৃষ্টি হলে হুজুর কে প্রকাশ্যে অপমান করা হয়। পরবর্তী জুলকার ঘটনা জানার পর হুজুর এর পক্ষ নিয়ে প্রতিবাদ করলে। আব্দুল করিম আন্ডা তাকে দেখে নিবে বলে হুমকি প্রদান করেন।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শেরপুর জেলা ও উপজেলা ছাত্রদল ও বিএনপি নেতৃবৃন্দ। তারা অবিলম্বে হামলাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, আমি এই বিষয়ে অবগত আছি, অভিযোগ পেলে হামলাকারীকে দ্রুত গ্রেফতার এর অভিযান চালানো হবে।

Tags: অপরাধশ অতর্কিত হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে স্ত্রীর বড় বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • রাজধানীর ডেমরায় কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
  • উজিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • জয়পুরহাটে জুলাই হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগের ৭ নেতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম