Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে নিখোঁজের ৯দিন পর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার

Bangla FMbyBangla FM
১:৩১ pm ২৬, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

(জয়পুরহাট) প্রতিনিধি : 

জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ হওয়া নয়দিন পর প্রতিবেশির বাড়ির পাশে পরিত্যাক্ত খাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল (শুক্রবার) বিকেল সাড়ে ৫টার দিকে খেলার কথা বলে কাফি খন্দকার বাড়ি থেকে বের হয়ে যায়। কালীতলা-আলমপুর ইউনিয়ন পরিষদ রোডে সহলাপাড়া মোড়ে মোশারফ হোসেনের দোকানের সামনে সন্ধ্যার আগমুহূর্তে ওই শিশুটিকে খেলতে দেখা গেলেও এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

সরেজমিনে জানাগেছে, ২৬ এপ্রিল (শনিবার) বেলা ১২টায় উপজেলার সহলাপাড়া গ্রামের মশিউর রহমানের স্ত্রী হাবিবা বেগম বাড়ির পাশে খুলিয়ানে গরুর খড় খুলতে গিয়ে পূর্বদিক থেকে দূর্গ্ধ পায়। এরপর তিনি পাড়ার ভিতরে দৌড়ে গিয়ে ডাক চিৎকার দিতে থাকে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ওই খুলিয়ানে পাশে পরিত্যাক্ত খাল পারে গত কয়েকদিন আগে নিখোঁজ হওয়া কাফি খন্দকার (৮) এর অর্ধগলিত লাশ পরে থাকতে দেখে। মূহুর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পরে। শতশত নারী পুরুষ শিশুটির লাশ এক নজর দেখার জন্য ছুটে আসে। শিশুটির মা উম্মে কুলছুম ও বাবা ইকবাল হোসেন থেমে থেমে মুর্ছা যাচ্ছে; আবার জ্ঞান ফিরে বলছে আমাদের সব সম্পদের বিনিময়ে আমার বুকের ধন ফিরিয়ে দিতে বলেছিলাম কিন্তু ওই ঘাতেকেরা কোন কথা শোনলনা। তাদের আর্তনাদে এলাকার আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠেছে। 

খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং শিশুটির বাবার স্বীকারোক্তি মোতাবেক সন্দেহভাজন পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে। 

শিশু নিখোঁজের পর থেকে বিভিন্ন পত্র-পত্রিকা সহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণার পর গতকাল (২৫ এপ্রিল) শুক্রবার জয়পুরহাট জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন ওই শিশুটির অর্ধগলিত মরদেহ গ্রামের পরিত্যক্ত খাল পাড়ে পাওয়া যায়।

এঘটনায় শিশুটির বাবা ইকবাল খন্দকার বলেন, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে সবুর (৪৫), আলম হোসেন (৪০) এবং মশিউর রহমান কলম (৩৫) আমার ছেলেকে গুম করে হত্যা করে পরিত্যক্ত খালে ফেলে দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রাসেল খন্দকার বলেন, আমার ধারণা শিশুটিকে গুম করার পর হত্যা করে কচুরিপানাযুক্ত ডোবায় ফেলে ফেলে দিয়েছে। এর সাথে জড়িত সকল অপরাধীকে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) দীপেন্দ্রনাথ সিং বলেন, এখন পর্যন্ত সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tags: অপরাধঅর্ধগলিত লাশ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শুক্রবার নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি
  • সুযোগ পেলে প্রতিবন্ধীরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে: সমাজকল্যাণ সচিব
  • পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
  • হাওরে ঢলের আঘাত, তলিয়ে গেছে বোরো ধান
  • জয়পুরহাটে স্ত্রীর বড় বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম