Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চীনের হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
10:40 am 22, April 2025
in সারাদেশ
A A
0

গাইবান্ধা প্রতিনিধি:

চীনের প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবিতে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ সোচ্চার হয়ে উঠেছেন। মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক কিলোমিটারব্যাপী মানববন্ধন হয়েছে। 

রাস্তার দু’পাশে দাঁড়িয়ে জনগণ এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন। ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহবানে সর্বস্তরের সাধারণ ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ইকবাল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পুস্তক ব্যবসায়ী সমিতির আবেদ আলী খান, দলিল লেখক সমিতির মোস্তাফিজুর রহমান মোস্তা, সাংস্কৃতিক সংগঠক আলমগীর 

কবীর বাদল, রিক্সা শ্রমিক ইউনিয়নের জিয়াউর রহমান সুমন, ব্যবসায়ী সমন্বয় পরিষদের শফিকুল ইসলাম রুবেল, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান সাব্বির রহমান, হকার্স মার্কেটের সুজন প্রসাদ প্রমুখ। 

বক্তারা বলেন, দেশের সবচেয়ে অবহেলিত জেলা গাইবান্ধা। এখানে কোনো কলকারখানা নেই। নেই কর্মসংস্থানের কোনো সুযোগ। এখানকার সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঢাকায় যেতে হয়। উত্তরাঞ্চলের ৮ জেলার মধ্যে ৭ জেলায় হাসপাতাল, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শুধু গাইবান্ধাই সর্বদিক থেকে বঞ্চিত। 

বক্তারা বলেন, গাইবান্ধায় ১০০০ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও আনুষাঙ্গিক অবকাঠামো নির্মাণে যথেষ্ট জায়গা রয়েছে। এখানে বাংলাদেশ—চীন মৈত্রীর হাসপাতালটি নির্মিত হলে বৃহত্তর রংপুরের মানুষ উপকৃত হবে। গাইবান্ধায় হাসপাতাল নির্মাণের জন্য বক্তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। 

মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম